ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত ১০৫ শিশুর পরিবার পাবে ৫০ হাজার টাকা

জুলাই-আগস্টের বিপ্লবে ১০৫ জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার (৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার থাকা বাধ্যতামুলক। এ ব্যাপারে সব প্রতিষ্ঠানকে চিঠি দিবে মহিলা শিশু মন্ত্রণালয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অনুরোধ করা হবে।


শারমীন এস মুরশিদ বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১ কোটি ২০ লাখ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। এদের মধ্যে ৪৩ ভাগই ভাতা পাওয়ার যোগ্য নয় বলে ইউনিসেফ একটি পরিসংখ্যান দিয়েছে। বিশ্ব ব্যাংকও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। এজন্য তালিকাটি যাচাই-বাছাই করা হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ সময় সংস্কারের পর নির্বাচন হবে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑